সিলেট ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩০ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে বুধবার (১২ আগস্ট) সকালের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কালেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।
মৃত শিশুরা হলো- সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দ জাকারিয়ার মেয়ে পাঁচ মাস বয়সী রাইসা ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা কামালের ছেলে ছয় মাস বয়সী আয়াত।
হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, সিলেটে এখন পর্যন্ত মারা যাওয়া ১৩০ জনের মধ্যে ছয়জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি ১২৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৯০১ জনের শরীরে হামের সংক্রমণ পাওয়ার কথা স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি