এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
তৃতীয়বারের মত প্রকাশ্য গণনায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স খুলে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে।

 

গণনা শেষে নগদ টাকার পাশাপাশি ২ ভরি ১ আনা স্বর্ণ ও ১ ভরি ২ আনা রুপা মিলেছে।

 

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানান।

 

তিনি বলেন, দানবাক্স থেকে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৩১ পাউন্ড, ভারতীয় রুপি ৩ হাজার ২৪৮, পাকিস্তানি রুপি ৬০, সৌদি রিয়াল ৭০, মালয়েশীয় রিঙ্গিত ৮৩, আমেরিকান ডলার ৪, নেপালি রুপি ১০০, ওমানি মুদ্রা ১ হাজার পায়সা ও ১ রিয়াল, আরব আমিরাতের ৬৪ দিরহাম ২২ সেন, ইরাকি দিনার ২৫০, তুর্কি লিরা ৯০, ভিয়েতনামের ডলার ১ হাজার, জাপানি ইয়েন ১ হাজার, কাতারি রিয়াল ১১২ রিয়াল ৫০ পয়সা, লেবাননের পাউন্ড ১০, মিসরীয় পাউন্ড ১০, ইউরো ৪০ পয়সা, বাহরাইনি মুদ্রা ১ পয়সা এবং কানাডীয় ডলার ১।

 

মাজারে নজরানা হিসেবে পাওয়া গরু, ছাগল, হাঁস ও মুরগির হিসাবও আলাদাভাবে করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

এদিন সকালের দিকে হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ ও স্থাপন করা পাঁচটি দানবাক্স তৃতীয়বারের মত খোলা হয়।

 

এ সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, সর্বশেষ ১১ জুলাই দানবাক্স খোলা হয়েছিল। এরপর প্রায় এক মাসের ব্যবধান হয়েছে। এবারও সবার উপস্থিতিতে প্রকাশ্যেই টাকা গণনা করা হচ্ছে।

 

তিনি বলেন, স্থানীয় রাজনীতিক, গণ্যমান্য ব্যক্তি, মাজারের মুয়াল্লি এবং প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে টাকা গণনা করা হচ্ছে। সাংবাদিকেরাও বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করছেন। অর্থ গণনা নিয়ে যাতে কোনো ধরনের সন্দেহ বা অবিশ্বাস তৈরি না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

 

হযরত শাহজালাল (রহ.) মাজারের বহু বছরের পুরানো প্রথা ভেঙে প্রকাশ্যে টাকা গণনা করা হয় ২২ জুন। জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স স্থাপনের মাত্র চার দিনের মাথায় এ গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।

 

পরে ১১ জুলাই দ্বিতীয়বার দানবাক্স খোলা হয়; সেসময় পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এর মধ্যে বাংলাদেশি মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণসহ অন্যান্য সামগ্রীও ছিল।

 

দ্বিতীয় দফায় গণনার প্রায় ৩৪ দিন পর শনিবার তৃতীয়বারের মত প্রকাশ্যে টাকা গণনা করা হয়েছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code