চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

Manual1 Ad Code

রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সীমান্তে এ ঘটনা ঘটে।

 

নিহত সোহাগ মিয়া (২০) ওই সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও সোহাগ সীমান্তে গরু চরাতে যান। বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন। পরে দীর্ঘক্ষণ তাঁর খোঁজ না পেয়ে স্বজনরা সীমান্তে খুঁজতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের চাচা আব্দুল কাদির অভিযোগ করে বলেন, বিএসএফ সদস্যরা কোনো উসকানি ছাড়াই অতর্কিতভাবে সোহাগের ওপর গুলি চালিয়েছে।

Manual3 Ad Code

 

চুনারুঘাট  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code