সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: এআই
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে চুক্তিভিত্তিক ৩টি পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মাজার পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
জানা গেছে, মাজার পরিচালনায় ১ জন ম্যানেজার, ১ জন হিসাবরক্ষক ও ১ জন অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। যেখানে ম্যানেজার ও হিসাবরক্ষক পদে আবেদনের বয়সসীমা ৪০ থেকে ৪৫ বছর। অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর ধরা হয়েছে। ৩টি পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। নিয়োগ সংক্রান্ত যাবতীয় শর্তাবলী, আবেদন ফরম ও বিস্তারিত তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.sylhet.gov.bd) ও কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিলেট সার্কিট হাউসে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সভা হয়। সেখানে মাজারের প্রশাসনিক ব্যবস্থাপনা জোরদার, আয়-ব্যয়ের হিসাব ও পরিচালনায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগের সিদ্ধান্ত হয়।
ওই বৈঠক শেষে এই কমিটির সদস্য সচিব ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, এখন থেকে শাহজালাল মাজারের দানের টাকা প্রতিদিন গণনা করা হবে। দানের টাকা থেকে ৩৫ শতাংশ মাজারের উন্নয়কাজে জন্য সোনালী ব্যাংকের একাউন্টে জমা রাখা হবে। এই একাউন্ট সিলেটের জেলা প্রশাসক ও মাজারের মতোয়াল্লির যৌথ সাক্ষরে পরিচালিত হবে। বাকী ৬৫ শতাংশ টাকা মাজারের দৈনদিন ব্যয় ও কর্মচারীদের বেতন নির্বাহ করা হবে।
জেলা প্রশাসক বলেন, টাকা গণনা ও স্বচ্ছতা নিশ্চিতে মাজার কমিটির পক্ষে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। তিনি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন বা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হবেন। এছাড়া একজন হিসাব রক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।
মাজার পরিচালনায় একটি কমিটি গঠন করা হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, কমিটির সদস্য হবেন সাতজন। এর আহ্বায়ক হবেন জেলা প্রশাসক। কমিটিতে সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট মহানগর পুলিশ, সিলেট জেলা পরিষদের একজন করে প্রতিনিধি ও পুলিশ সুপার থাকবেন। আর মাজারের মতোয়াল্লি এই কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকবেন। এছাড়া নিয়োগকৃত ম্যানেজার এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন। এই কমিটি মাজারের নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
এরই প্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) মাজারে ৩টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, সবশেষ গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) শাহজালাল মাজারের দানবাক্স গণনা করা হয়। ওই দিন দানবাক্স খুলে পাওয়া যায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। আরও পাওয়া যায় ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ, ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় রূপি ৩ হাজার ৯৫৪, থাইল্যান্ডের ৫ বাথ, সৌদি আরবের ৯৯.২৫ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, ৮ মার্কিন ডলার, ওমানের ৯০৩ রিয়াল, আরব আমিরাতের ৫৭.২৫ দেহরাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১.৫০ রিয়াল, ৩০.১০ ইউরো, বাহরাইনের দশমিক ২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ টিনা, চীনের ১৫ ইউয়ান ও ইন্দোনেশিয়ার ৫ হাজার রূপিয়া।
(সুরমামেইল/এমএইচ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি