যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ‘দুর্ধর্ষ ডাকাত’ রাজু খাদিমপাড়ায় গ্রেপ্তার

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ‘দুর্ধর্ষ ডাকাত’ রাজু খাদিমপাড়ায় গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাজু আহমদ মুরাদ (৩৬) নামে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

 

গ্রেপ্তার রাজু আহমদ মুরাদ সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়া এলাকার মো. লাল মিয়া ভান্ডারী ওরফে লাল মিয়ার ছেলে। তিনি টিকরপাড়া এলাকার কয়েসের বাড়ির পশ্চিম পাশে বসবাস করেন বলে জানায় পুলিশ।

 

Manual8 Ad Code

পুলিশের দাবি, রাজু ডাকাতি ও মানবপাচারসহ একাধিক মামলার আসামি এবং একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

Manual6 Ad Code

 

গণমাধ্যম শাখা থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহপরান (রহ.) থানা পুলিশের সহযোগিতায় সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজারস্থ টিকরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার মামলা নং-১৫, ৩০ ডিসেম্বর ২০২৪, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রাজু আহমদ মুরাদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যমতে, তার বিভিন্ন নাম হলো- মুরাদ আহমদ রাজু, মো. মুরাদ হোসেন ও মো. মুরাদ।

 

পুলিশের তথ্য অনুযায়ী, দক্ষিণ সুরমা থানার জিআর-৬১/২০১৫ এবং দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৮, তারিখ ১২ এপ্রিল ২০১৫, দায়রা নং-১৯৭৪/১৭-এর দণ্ডিত আসামি। ওই মামলায় দণ্ডবিধির ৩৯৬ ধারায় তার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাজু আহমদ মুরাদ।  এছাড়া দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৫, তারিখ ২৫ এপ্রিল ২০১৫, দণ্ডবিধির ৩৯৪ ধারার জিআর-৬৮/২০১৫ মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলেও জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

 

পুলিশ আরও জানায়, এসএমপির শাহপরান (রহ.) থানার মামলা নং-২৩, তারিখ ২৮ এপ্রিল ২০২৫, মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।

 

গ্রেপ্তারের পর রাজু আহমদ মুরাদকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code