প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জে ভোগান্তির পরিবহণ ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জে ভোগান্তির পরিবহণ ধর্মঘট স্থগিত

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় ১৭ ঘণ্টা পর আগামী ৫ অক্টোবর পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

Manual2 Ad Code

 

এ সিদ্ধান্তের ফলে আজ (শুক্রবার) সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ার কথা বলেছেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ফেডারেশন ও প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে। রোববার ঢাকায় এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। দাবি অনুযায়ী বিষয়টির সমাধান করা না হলে ৬ অক্টোবর থেকে ফের ধর্মঘট পালন করা হবে।

 

এরআগে বৃহস্পতিবার ভোর থেকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ডাকা ধর্মঘট শুরু হয়। ফলে হবিগঞ্জের অভ্যন্তরীণ সড়কসহ সব দূরপাল্লার গণপরিবহণ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

 

জানা গেছে, মৌলভীবাজারে গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করে জেলা মটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের ফলে সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ ছিল এবং ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত শত শত যানবাহন আটকা পড়ে।

 

এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অতিরিক্ত ভাড়ায় বিকল্পপথে যাত্রীদের চলাচল করতে দেখা যায়।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code