কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট পৌর শহরের সরকারী মিনি স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করা হয়েছে।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদা সুলতানা স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও স্টেডিয়ামের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।

 

Manual1 Ad Code

এ সময় তাহার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

বৃক্ষ রোপন পরবর্তী মাহমুদা সুলতানা বলেন সরকার সব ধরণের খেলাধুলায় শিক্ষার্থী, তরুণ ও যুবকদের উদ্বুদ্ধ করতে দেশের প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে সরকারি ভাবে মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে। এতে করে গ্রামীণ পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরী হবে। পাশাপাশি তিনি বলেন সরকারের অন্যতম আরেকটি কর্মসূচী হচ্ছে সারা দেশে ব্যাপক হারে বৃক্ষ রোপন করা। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছপালার বিকল্প নেই, সেজন্যে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপনের উপর গুরুত্ব দিয়েছেন।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

জানা যায়, কানাইঘাট পৌরসভার উদ্যেগে কানাইঘাট মিনি স্টেডিয়ামের সৌন্দর্য্য বর্ধনে ইতিমধ্যে ২টি গার্ডেন চেয়ার স্থাপন করা হয়েছে এবং স্টেডিয়ামকে ছায়া যুক্ত করতে মাঠের চারীদিকে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হচ্ছে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code