লাইফ সাপোর্টে সিংগাপুর নেওয়া হয়েছে সমাজকল্যানমন্ত্রীকে

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৫

লাইফ সাপোর্টে সিংগাপুর নেওয়া হয়েছে সমাজকল্যানমন্ত্রীকে

Manual1 Ad Code

1924355_448031085338195_4056503401191661002_n

Manual5 Ad Code

সুরমা মেইলঃশারীরিক অবস্থার অবনতি ঘটায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীকে লাইফ সাপোর্টে আজ দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান আজ সকাল সাড়ে নয়টায় সাংবাদিকদের বলেন, মন্ত্রীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ওই হাসপাতাল থেকেই তাঁকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। আজ মন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়ে সিঙ্গাপুর যাবেন।

Manual8 Ad Code

মাইদুল ইসলাম আরও বলেন, গত বৃহস্পতিবার ভোরের দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হন মন্ত্রী। অসুস্থ হওয়ার আগে তিনি সিলেটের হবিগঞ্জে এক অনুষ্ঠানে ছিলেন। পরে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল দুপুরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code