এই দিনে সাকিব ইতিহাস গড়েছিলেন

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৫

এই দিনে সাকিব ইতিহাস গড়েছিলেন

Manual1 Ad Code
sakib
সুরমা মেইলঃ সাত নভেম্বর। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি এমন একটি দিনে হচ্ছে, যেদিনটি সাকিব এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বিশেষ দিন। গত বছর এই দিনে খুলনায় অনন্য এক ইতিহাস গড়েছিলেন সাকিব আল হাসান। ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এক টেস্টে শতকসহ ১০ উইকেট দখলের নজির গড়েছিলেন তিনি। ৩২ বছর আগে সর্বশেষ এই কীর্তি গড়েন ইমরান খান।

মজার ব্যাপার হলো ওদিনও প্রতিপক্ষ ছিল এই জিম্বাবুয়ে। খুলনায় সিরিজের দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়েন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার ঘূর্ণিতে ১৬২ রানের হার স্বীকার করে মাসাকাদজারা।

Manual7 Ad Code

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই রেকর্ড প্রথম গড়েন ইংল্যান্ডের বোথাম। ১৯৮০ সালে শতকসহ ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। তিন বছর পর পাকিস্তানের ইমরান খান নিয়েছিলেন ১১ উইকেট।

Manual8 Ad Code

আজও আরেকটা সাত নভেম্বর। আজও প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আজও কি নতুন কোনো ইতিহাস গড়বেন ‘মহাতারকা’?

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code