রবিবার থেকে সারাদেশে সিম নিবন্ধনের কাজ শুরু

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৫

রবিবার থেকে সারাদেশে সিম নিবন্ধনের কাজ শুরু

Manual3 Ad Code
sim
সুরমা মেইল : টেলিফোনে সংঘটিত অপরাধ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামীকাল রবিবার থেকে মোবাইল কোম্পানিগুলো সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করছে।
Manual8 Ad Code

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম কার্যক্রম দেখতে রবিবার রাজধানীতে বিভিন্ন ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শন করবেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সূত্র জানায়, বাংলাদেশ হলো দ্বিতীয়তম দেশ, যেখানে শারীরিক চিহ্ন নিশ্চিত করার মাধ্যমে সিমের প্রকৃত মালিক বাছাইয়ে সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি চালু করা হয়েছে।

Manual1 Ad Code

সব ফোন কোম্পানি ইতোমধ্যে এই পদ্ধতিতে সিম নিবন্ধনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

Manual8 Ad Code

এ প্রসঙ্গে রবির জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করতে আমরা সব প্রস্তুতি শেষ করেছি। সারাদেশে আমাদের ৪৬ কাস্টমার কেয়ার সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code