ওসমানী হাপাতালে চলছে দ্বিতীয় দিনের এ্যাম্বুলেন্স ধর্মঘট চলছে

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৬

ওসমানী হাপাতালে চলছে দ্বিতীয় দিনের এ্যাম্বুলেন্স ধর্মঘট চলছে

Manual1 Ad Code

A2
সুরমা মেইল নিউজ : সিলেট ওসমানী হাপাতালের এ্যাম্বুলেন্স পার্কিং বাতিলের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত অবরোধ চলছে। রবিবার এ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন মেডিকেল শাখার অবরোধের কারণে মেডিকেল থেকে কোনো এ্যাম্বুলেন্স লাশ বহন করেনি এতে লাশ নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। সিলেট ওসমানী হাপাতালের এ্যাম্বুলেন্স পার্কিং বাতিলের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দেয়। এ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন মেডিকেল শাখার সভাপতি আকমল হোসেন লুকু জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেলের ভিতর থেকে এ্যাম্বুলেন্স পার্কিং বাতিল করে। এতে লাশ বহনকারী কোন এ্যাম্বুলেন্স মেডিকেলের ভিতর পার্কিং করতে পারছেনা। পার্কিং বাতিলের প্রতিবাদে শনিবার সকাল থেকে এ্যাম্বুলেন্স শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করছে। তিনি বলেন, মেডিক্যাল কলেজে এ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হবে। অন্যতায় অবরোধ চলবে। হাসপাতালে গিয়ে দেখা যায়, টলিতে লাশ নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। লাশ বাড়ি নেওয়ার জন্য কোনো এ্যাম্বুলেন্স পাচ্ছেন না।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code