বাংলাদেশ ক্রিকেটে মুগ্ধ অমিতাভ

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬

বাংলাদেশ ক্রিকেটে মুগ্ধ অমিতাভ

Manual6 Ad Code

images (3)

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ থেকে ধারাবাহিকভাবে ভালো খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে টাইগার ক্রিকেটাররা। ওয়ানডে ক্রিকেটে সাফল্য ছিল রীতিমত ঈর্ষনীয়। বিদেশি কন্ডিশনে ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বিস্ময় উপহার দেয় বাংলাদেশ। এরপর দেশের মাটিতে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। ভারত ও দক্ষিণ আফ্রিকার মত দৈত্য বধ।

Manual4 Ad Code

ওয়ানডের ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টির ফর্মেটেও সফল বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তান, শ্রীলংকার মত দলকে হারিয়ে জায়গা করে নেয় এশিয়া কাপের ফাইনালে। বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিক এই সাফল্য দেখে মুগ্ধ ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। মাশরাফিদের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশকে যত দেখছি, ততই মুগ্ধ হচ্ছি। কী খেলছে ছেলেগুলো! কী প্যাশন! আহা, চোখ জুড়িয়ে যায়।’

Manual6 Ad Code

এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (বুধবার) শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্বের যাত্রা। কলকাতা ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code