গ্রেফতার হওয়া সেই ব্যাংক কর্মকর্তার নিমান্ড চাইবে দুদক

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৬

গ্রেফতার হওয়া সেই ব্যাংক কর্মকর্তার নিমান্ড চাইবে দুদক

Manual4 Ad Code

standard-bank_60832
সুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথ উপজেলাস্থ স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখার সাবেক ব্যবস্থাপক হোসেন আহমদ এর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন, সিলেটের পরিচালক ডা. মোঃ আবুল হাসান।

Manual7 Ad Code

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সালিটিকা গ্রামের মৃত আবদুল ওয়াদুদের ছেলে হোসেন আহমদকে গ্রেফতার করা হয়েছে। এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাকের অভিযোগে গ্রেফতার করা হয়। কিন্তু বিষয়টি সে এখনো শিকার করেনি। তাই আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

দুর্নীতি দমন কমিশন, সিলেটের পরিচালক ডা. মোঃ আবুল হাসান আরো জানান, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখায় দায়িত্ব পালনকালে হোসেন আহমদ গ্রাহকদের টাকা ভাউচারের মাধ্যমে লেনদেন করেন। কিন্তু লেনদেনের হিসাব ব্যাংকের হিসাব বিবরণীতে যোগ করেননি।

দুদক, সিলেটের পরিচালক ডা. হাসান আরো জানান, একপর্যায়ে ওই মামলার তদন্তভার দুদকের কাছে আসে। কিন্তু তদন্তে কেচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে। তদন্তে দুদক এক কোটি ১৫ লাখ টাকারও বেশি আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

Manual3 Ad Code

গতবছরের ৯ জুলাই স্ট্যান্ডার্ড ব্যাংক, সিলেট আঞ্চলিক শাখার ভাইস প্রেসিডেন্ট এডিপি পারভেজ বাদী হয়ে হোসেন আহমদের বিরুদ্ধে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৬/৯/৭/১৬)।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code