সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জের তাহিরপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছেন বড় ভাই। নিহত বড় ভাইয়ের নাম ইসলাম উদ্দিন (৩৫)। রবিবার রাত সাড়ে ৯ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামে জমি-জমা ও পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও পুলিশ। ঘটনার পর পরই এলাকা ছেড়ে পালিয়েছে ঘাতক ছোট ভাই জসিম উদ্দিন। খবর পেয়ে রাতেই নিহত ইসলাম উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়- সাহিদাবাদ গ্রামের হাফিজ উদ্দিনের দুই ছেলে ইসলাম উদ্দিন ও জসিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি-জমা ও পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রবিবার রাতে ছোট ভাই জসিম উদ্দিন ধারালো দা দিয়ে বড় ভাই ইসলাম উদ্দিনকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত ইসলাম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন তাহিরপুর থানার ওসি মো: শহিদুল্লাহ।
Design and developed by ওয়েব হোম বিডি