কয়েক ফোঁটা প্রস্রাবে হবে মোবাইল চার্জ!

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

কয়েক ফোঁটা প্রস্রাবে হবে মোবাইল চার্জ!

Manual6 Ad Code

প্রযুক্তি : বিজ্ঞানের কিছু কিছু আবিষ্কার আছে যা আমাদের চমকে দেয়। এবার যে আবিষ্কারের কথা জানাবো, তা জেনে হয়ত কিছুক্ষণ থ’ হয়ে থাকবেন অনেকেই। বিজ্ঞানের নতুন আবিষ্কারটি মোবাইল নিয়ে। যেই মোবাইলের ব্যাটারি চার্জ করা নিয়ে আমরা প্রায়ই সমস্যায় পড়ি। রাস্তায় বের হওয়ার কিছুক্ষণ পর দেখি মোবাইলে চার্জ নেই। চার্জ দিতে ভুলে গেছেন, বা গান শুনে শেষ করে ফেলেছেন। এখন একজনকে কল দেয়া খুবই জরুরি। মোবাইল ব্যালেন্স রিচার্জের দোকানগুলোতে এখন আর কল করা যায় না। এ সমস্যা থেকে বাঁচাবে নতুন একটি আবিষ্কার।

Manual8 Ad Code

কয়েক মিনিটেই চালু হয়ে যাবে সুইচ অফ হওয়া মোবাইল৷ শুধু ফোনের উপর ঢেলে দিতে হবে কয়েক ফোঁটা প্রস্রাব৷ হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ গবেষকরা এমনই এক ব্যাটারি তৈরি করে ফেলেছেন, ‌যা প্রসাব থেকে বিদ্যুৎ তৈরি করতে পারবে৷ এই ব্যাটারি তৈরি করতে খবরচ হবে ন্যূনতম ভারতীয় মুদ্রায় মাত্র ১০০ রুপি৷ বাংলাদেশি মুদ্রায় ১১৭ টাকার মতো।

Manual8 Ad Code

এক স্কোয়ার ইঞ্চি মাপের এই ব্যাটারির ভিতরে এমন এক ব্যাকটেরিয়া ‌রয়েছে, যা প্রস্রাবে মিশে থাকা জৈব পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে৷ গবেষকদের কথায়, একটি মোবাইল ফোন চালানোর জন্য একটি ব্যাটারিই যথেষ্ট৷ ব্রিটেনের ইউনিভার্সিটি অফ বার্থ, কুইন মেরি ইউনিভার্সিটির ও ব্রিস্টল বায়ো এনার্জি সেন্টারের ‌যৌথ গবেষণায় তৈরি হয়েছে এই ব্যাটারি৷

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code