মুস্তাফিজদের কাছে হারের কারণ বললেন ব্রাভো

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

মুস্তাফিজদের কাছে হারের কারণ বললেন ব্রাভো

Manual7 Ad Code

2016_05_07_13_55_23_O2hg0bnPRCCCVF3KKPH57Iaz1tq1sG_original (1)

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক : শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় গুজরাট লায়ন্স। ঘরের মাঠে ওই ম্যাচে মুস্তাফিজ-ওয়ার্নারদের দল জয় তুলে নিয়েছে ৫ উইকেটে। এই হারের কারণ হিসেবে কন্ডিশনকে দুষলেন গুজরাটের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। জানালেন, হায়দরাবাদের মাঠে খেলাই নাকি ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জের।

Manual6 Ad Code

ডোয়াইন ব্রাভো বলেন, আমি মনে করি, আমরা কন্ডিশনের সঙ্গে দ্রুতই খাপ খাইয়ে নিতে পারিনি। আপনি আইপিএলের ম্যাচের দিকে তাকালে দেখবেন, খুব কম ম্যাচই খেলা হয়েছে হায়দরাবাদে। এই আসরে বড় স্কোরের ম্যাচই হচ্ছে। ব্যাটসম্যানরা হয়তো সেরকমই ভেবেছিল। কিন্তু বাস্তবে সেটা হলো না। কন্ডিশন ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, বিশেষ করে আমার মতো বিদেশি খেলোয়াড়দের জন্য।

২০ রানের আক্ষেপ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই তারকা বলেন, এই উইকেটে বল দ্রুত আসছিল। যেকারণে রান তোলা কষ্টকর ছিল। ‍শুরুতেই ডোয়াইন ব্রাভো ও ব্রেন্ডন ম্যাককালামকে হারিয়ে চাপে পড়ে যাই। এরা দু’জন মারকুটে ব্যাটসম্যান। তারা উদ্বোধনী জুটিতে ভালো করতে পারলে দল বড় স্কোর গড়তে পারত। এটা খুবই চ্যালেঞ্জিং উইকেট ছিল। পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা অজুহাত দেখাতে চাই না। তবে আমি মনে করি, আমাদের ২০টা রান কম হয়ে গেছে!

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code