শ্রীমঙ্গলে ফাইয়াজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

শ্রীমঙ্গলে ফাইয়াজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Manual7 Ad Code

59333

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদ্য এসএসসি পাস করা মেধাবী ছাত্র ফাইয়াজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ফাইয়াজের শিক্ষা প্রতিষ্টান শ্রীমঙ্গল দি বার্ডস রেসিসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোক যোগ দেন। বিক্ষোভ মিছিল শেষে কলেজ রোডস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- দি বার্ডস রেসিসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ, সিনিয়র শিক্ষক কুমুদ রঞ্জন দেব, প্রভাষক জয়ন্ত কুমার ভট্টাচার্য্য, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। মানববন্ধনে শিক্ষক ও নিহতের সহপাঠী ছাত্রছাত্রীরা ফাইয়াজের হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, বুধবার এসএসসির ফলাফল প্রকাশের কয়েক ঘন্টা আগে তার চাচা জাকির মিয়া ধারালো ছুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে ফাইয়াজকে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code