সিলেট ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার পরিবর্তন হবে ভোটের মাধ্যমেই। সবচেয়ে বড় বিষয় ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। সীমা ছাড়িয়ে গেলে জনগণ এমন বিদ্রোহ করে সরকার টেরই পায় না- কীভাবে এমন ঘটনা ঘটল।
সোমবার (১৬ মে) বিকেলে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মওদুদ এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মওদুদ বলেন- সরকার বেশি বাড়াবাড়ি করছে। মামলা দিয়ে গুম-হত্যা করে রাজনীতিকে জর্জরিত করেছে অবৈধ সরকার। কঠিন সমাজে বসবাস করছি আমরা। কয়েকটি জিনিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
উল্লেখ্য, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেব দ্বিতীয় দিন সোমবার (১৬ মে) ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এর আগে কর্মসূচির প্রথম দিন রোববার (১৫ মে) ঢাকা ব্যতীত দেশের সকল মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি