সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : অপরিচ্ছন্ন পরিবেশ ও পচা মিষ্টি বিক্রির দায়ে সিলেটের অভিজাত মিষ্টান্ন বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে প্রায় ৩শ’ কেজি মিষ্টি। রোববার (১৫ মে) বিকেলে নগরীর শেখঘাট স্বাদ এর ফ্যাক্টরিতে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাজিরবাজার ফুড কমপ্লেক্স-এ অভিযান পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট তৈরি ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রির দায়ে আরও ২০ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ও অমিত চক্রবর্তীর নেতৃত্ব এ অভিযান পরিচলনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার পারভেজ মিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম বলেন- অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির কারণে মিষ্টি বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বাদ’কে ৫০ হাজার এবং প্রায় ৩শ’ কেজি মিষ্টি ধ্বংস করা হয়। এসময় কাজিরবাজার ফুড কমপ্লেক্স বেকারিতে নোংরা পরিবেশের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি