সরকার দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৬

সরকার দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শেখ ইউসুফ হারুন বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৭ মে) জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন- বঙ্গ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের একটি ভিশন আছে। সেটি হচ্ছে- বাংলাদেশকে ২০৪১ সালে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Manual3 Ad Code

তিনি আরো বলেন- জাপানসহ অন্যান্য বিদেশী বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় ঢাকা সিটিতে মেট্রোরেলসহ বড় বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে। সরকার ১০০টি ইকোনোমিকজোন করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ৪১টি জোনের স্থান নির্ধারণ করা হয়েছে। বর্তমান সরকার যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলে প্রায় দুই কোটি লোকের কর্মসংস্থান হবে। এছাড়াও একটি বাড়ি একটি খামার প্রকল্প আজ সারাদেশে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, পৌর মেয়র আব্দুল মনাফ, সহকারী কমিশনার ভূমি বিশ্বজিত কুমার পাল, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, ওসি মুরসালিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, সাংবাদিক আব্দুল হাই, শাহাজাহান মিয়া, আব্দুল

Manual5 Ad Code

ওয়াহিদ, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সমাজকর্মী এনামুল হক প্রমুখ।

মতবিনিময়কালে উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে তিনি এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরে তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের একটি সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক করেন এবং জমি আছে ঘর নেই প্রকল্পের নির্মিত ঘর পরির্দশন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code