মোসাদের সঙ্গে মিশে বিএনপি ইজ্জত নষ্ট করেছে : শেখ সেলিম

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৬

Manual6 Ad Code

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করে বিএনপি ইজ্জত নষ্ট করেছে। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মোসাদের সঙ্গে বিএনপি নেতার বৈঠক সেটাই প্রমাণ করে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৭ মে) বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ অায়োজিত অালাচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেলিম বলেন- বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বিদেশিদের নাক গলানো অার সহ্য করা হবে না। যুক্তরাষ্ট্র নিজেরাই প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে চলছে, অথচ তারাই অামাদের মানবাধিকার শেখাতে অাসে। এটি মানবতার জন্য লজ্জার।

Manual4 Ad Code

তিনি বলেন- জিয়া ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছিলেন, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করছেন।

শেখ ফজলুল করিম সেলিম সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অাহ্বান জানান।

Manual7 Ad Code

সভায় অাওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী অামির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল অাহমেদ, সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী,  নুহ-উল- অালম লেলিন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ অাশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code