সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি। বুধবার (২৫ মে) এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
ঘোষিত দুইদিনের কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০ মে সোমবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল।
৩১ মে মঙ্গলবার সকাল ১১টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও শিরনি বিতরণ।
এ ছাড়াও যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের জন্য সিলেট জেলার সকল উপজেলা, পৌর শাখা ও তাদের আওতাধীন সকল শাখার দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি