সিলেট ওসমানী হাসপাতাল হিমাগারে লাশটি কার!

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

সিলেট ওসমানী হাসপাতাল হিমাগারে লাশটি কার!

Manual5 Ad Code

Lash

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ওই হাসপাতালের হিমাগারে রেখেছে কোতোয়ালি পুলিশ। তার পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ও স্বজন না পাওয়াতে তাকে সেখানে রাখা হয়েছে।

Manual4 Ad Code

সিলেট ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, আব্দুল জলিল (৩০)পিতা-মৃত আব্দুল আলিম নাম ও  হবিগঞ্জ জেলা পরিচয়ে পূর্নাঙ্গ ঠিকানা ছাড়াই কে বা কারা গত ১৯ মে বেলা ২টায় ওই যুবককে গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেই সটকে পড়ে। এর মাত্র ১ঘন্টার ব্যবধানে ওই যুবকের মৃত্যু ঘটে।

Manual3 Ad Code

মৃত ব্যাক্তির গায়ের গড়ন হালকা, গায়ের রং শ্যামলা, লম্বাটে মূখায়ববে রয়েছে কুছা-কুছা দেড় ইঞ্চি পরিমান দাড়ি ও মূচ, শরীরের লম্বা অনুমান ৫ফুট ৪ ইঞ্চি। মাথায় ২ইঞ্চি পরিমান কালো চুল। কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর কারণ ‘বর্ডডেট’ উল্লেখ করেছেন।

এ ব্যাপারে সিলেট কোতায়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরী নং-১২১৭ তারিখ-১৯.০৫.২০১৬ করে মৃতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হিমাগারে রাখা হয়েছে। পাশপাশি হবিগঞ্জ জেলা পুলিশে বেতার বার্তা প্রেরন করা হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার পর্যন্ত কেউ যোগাযোগ না করায় পুলিশ এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত যুবকের কোন স্বজন বা আপনজন থাকলে এসআই আজিম পাটোয়ারী কোতোয়ালি মডেল থানা, এসএমপি, সিলেট, মোবাইল- ০১৮১৯-৫১৭০৬৪-এ স্বত্বর যোগাযোগ করতে বলা হয়েছে। বার্তা প্রচারের ৪৮ ঘন্টার মধ্যে কেউ যোগাযোগ না করলে আইনগত ও ধর্মীয় বিধানমতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code