বাজেট: নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

বাজেট: নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন অর্থমন্ত্রী

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  বৃহস্পতিবার (০২ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে এ বাজেট ঘোষণা করবেন তিনি। এর মধ্য দিয়ে টানা বাজেট পেশের নিজের রেকর্ড নিজেই ভাঙ্গতে যাচ্ছেন সিলেটের সন্তান মুহিত।

Manual2 Ad Code

এ নিয়ে টানা অষ্টমবারের মতো বাজেট পেশ করছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশের আর কোনো অর্থমন্ত্রী টানা ৮ বার বাজেট পেশ করতে পারেন নি। টানা ৬টি বাজেট পেশের রেকর্ড আছে সিলেটের আরেক কৃতি সন্তান প্রয়াত শাহ্ এএমএস কিবরিয়ার।

Manual6 Ad Code

গত ২০১৫-১৬ অর্থবছরে টানা ৭ বার বাজেট পেশ করে রেকর্ড গড়েন অর্থমন্ত্রী। এ হিসেবে আজ টানা ৮ বারের মতো বাজেট পেশ করতে গিয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙ্গতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে অর্থমন্ত্রী হিসেবে ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী মুহিত। এটি হচ্ছে জতীয় সংসদে দেশের ৪৫তম বাজেট। আর মুহিতের নিজের ১০ম বারের মতো বাজেট পেশ।

Manual3 Ad Code

২০০৯ সালে ক্ষমতা লাভ করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতত্বাধীন মহাজোট সরকার। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত। তিনি ২০০৯-২০১০ অর্থবছর থেকে মহাজোট সরকার পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর চলতি ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত টানা ৮টি বাজেট পেশ করেন। এ নিয়ে তিনি ১০ম বার বাজেট পেশ করছেন।

Manual3 Ad Code

মুহিত ১৯৮২-১৯৮৩ অর্থবছরে এরশাদের শাসনামলে প্রথমবারের মতো বাজেট পেশ করেছিলেন। পরে এরশাদ সরকারের আমলে ১৯৮৩-৮৪ অর্থবছরে আরেকটি বাজেট পেশ করেছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code