বিএনপির ভোট কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা : রিজভী

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

বিএনপির ভোট কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা : রিজভী

Manual8 Ad Code

images (1)সুরমা মেইল নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ শাসকগোষ্ঠী জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, তাই নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ক্ষমতাসীনরা মারমুখী নীতি অবলম্বন করে সন্ত্রাসের রক্তেরস্রোত বইয়ে দিয়েছে।

Manual1 Ad Code

শনিবার (০৪ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

Manual6 Ad Code

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা। অভিনব কায়দায় বিএনপির প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

ইসি’র কঠোর সমালোচনায় রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে সব নির্বাচনে কারবালার মাতম উঠেছে। অসংখ্য মানুষের রক্তাক্ত লাশ দেখেও তারা বিচলিত হননি। বরং বারবার স্বাভাবিক ঘটনা বলে সহিংসতাকে সশস্ত্র আওয়ামী ক্যাডারদের পক্ষে উস্কে দিয়েছে। আওয়মী লীগের রক্তাক্ত সন্ত্রাসে একতরফা নির্বাচন চলছে।

Manual6 Ad Code

নির্বাচনী সহিংসতায় হত্যাকান্ডের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে ঘিরে যত হত্যাকান্ড হয়েছে সবেই হয়েছে সরকারের অঙ্গুলীর নির্দেশে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে সন্ত্রাস করছে। এসবের নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যেহেতু তারা (আওয়ামী লীগ) জনগণ কর্তৃক কোণঠাসা হয়ে পড়েছে তাই স্বচ্ছ ও অবাধ নির্বাচন অনুষ্ঠান করে বিজয়ী হওয়া সম্ভব নয়। তাই স্থানীয় সরকারে তাদের একতরফা নিজেদের লোক দরকার, তা না হলে একদলীয় ব্যবস্থা কায়েম করা যায়না। ভোটারবিহীন সরকার কর্তৃক স্থানীয় সরকার নির্বাচনে এতো অনাচার, বর্বরতা, জবরদখল, পৈশাচিকতা, রক্তপাত, প্রাণহানি, ডাকাতি, চুরিসহ এক বিভৎস অরাজকতা সৃষ্টি করা হয়েছে।

Manual7 Ad Code

রিজভী বলেন, প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী লীগের এই সমস্ত সমর্থকরা বিপক্ষ প্রার্থী ও নীরব ভোটারদের রক্ত ঝরিয়েছে। অবৈধ শাসকগোষ্ঠী জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, তাই নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ক্ষমতাসীনরা মারমুখী নীতি অবলম্বন করে সন্ত্রাসের রক্তগঙ্গা বইয়ে দিয়েছে। কারণ এই নির্বাচন কমিশনই গণতন্ত্রে নির্বাচন নামক প্রধান শর্তটিকে হত্যা করে কফিনে ঢুকিয়ে শেষ পেরেকটি মেরে দিয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান ও শাহিন শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code