সত্যিকার প্রেমের গল্প নিয়ে রোমান্টিক ৭ মুভি

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

সত্যিকার প্রেমের গল্প নিয়ে রোমান্টিক ৭ মুভি

Manual2 Ad Code

images (4)বিনোদন ডেস্ক : রোমান্টিক মুভির সংখ্যা অগণিত, যার বেশির ভাগই লেখকের কল্পনাপ্রসূত। তবে কিছু মুভির কাহিনী বাস্তব জীবন থেকে নেওয়া। এমনই ৭ মুভি নিয়ে আমাদের এবারের আয়োজন।

ফিফটি ফার্স্ট ডেটসমুভি : দেখা যায় হেনরি নামের এক তরুণ লুসি নামের এক তরুণীর প্রেমে পড়ে। সমস্যা হল, লুসি জটিল এক রোগে ভুগছে, যার ফলস্বরূপ প্রতিদিন কী হল, তা সে পরের দিন ভুলে যায়। এরপরও কীভাবে দুজনে মিলে শুধু ভালোবাসার জোরে একসাথে জীবন কাটায়, তা নিয়েও মুভির কাহিনী। এই মুভির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন মিশেল নামের এক নারী ও তার স্বামী, যারা ২১ বছর ধরে এই সংগ্রামের মধ্য দিয়ে জীবন পার করেছেন।

Manual4 Ad Code

ডি ওয়েইস মাসাই : ডি ওয়েইস মাসাইকরিন নামের এক তরুণী কেনিয়া গিয়ে কেনিয়ান এক তরুণের প্রেমে পড়ে যান, পরবর্তীতে তারা বিয়েও করেন; কিন্তু সংস্কৃতির পার্থক্যের কারণে কিছুদিন পর তাদের বিচ্ছেদ ঘটে। এই ঘটনাটি নিয়েই পরে নির্মিত হয় ডি ওয়েইস মাসাই মুভিটি।

Manual2 Ad Code

দ্য ভাউ : এক গাড়ি দুর্ঘটনায় ১৫ বছরের স্মৃতি হারিয়ে ফেলে কিম। এরপর থেকে স্ত্রীর সাথে সাথে থেকে তাকে নিজেদের পুরনো জীবনের কথা পুনরায় মনে করিয়ে দেওয়ার যে চেষ্টা করেছিলেন স্বামী ক্রিকিট, সেই গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে ‘দ্য ভাউ’ মুভিটি।

Manual6 Ad Code

আই নো : করিডা জাপানের এক অদ্ভুত ও ভয়াবহ ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল এই মুভি, যাতে দেখানো হয়েছিল নিজের প্রেমিকের প্রতি এক সাধারণ তরুণীর প্রবল ভালোবাসা আর তার দুঃখজনক পরিণতি।

ইট প্রে লাভ : এলিজাবেথ গিলবার্ট-এর জনপ্রিয় আত্মজীবনী ‘ইট প্রে লাভ’ অবলম্বনে তৈরি হয়েছিল এই মুভিটি। মূলত লেখিকার নিজের জীবনের গল্পই দর্শক জেনেছিলেন এতে, আর লেখিকার চরিত্রে রূপদান করেছিলেন জুলিয়া রবার্টস।

মথস : পরমাণু বিষক্রিয়ার প্রতিক্রিয়ায় আক্রান্ত স্বামীর সেবায় নিজেকে উজাড় করে দেওয়া আলিয়া-কে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই মুভি। যদিও ঘটনাটি কিছুটা পরিবর্তিত রূপে দেখানো হয়েছে মুভিটিতে।

Manual2 Ad Code

উইন্টার চেরি : বিবাহিত দুই মানুষের পরকিয়া আর পরবর্তীতে তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই এই মুভি, যা রাশিয়ার দুই চলচ্চিত্র তারকার জীবনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code