বিএনপির জন্ম ষড়যন্ত্রের মাধ্যমে : তাজুল

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬

বিএনপির জন্ম ষড়যন্ত্রের মাধ্যমে : তাজুল

Manual2 Ad Code

taijulসুরমা মেইল নিউজ : আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যার জন্ম ষড়যন্ত্রের মাধ্যমে। মানুষ হত্যার মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়।

Manual5 Ad Code

রোববার (০৫ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চলানায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

Manual6 Ad Code

তাজুল বলেন, বিএনপি মানুষের ভাগ্যোন্নয়ন করতে চায় না। উন্নয়নের যাত্রাকে ব্যাহত করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত। ইসরাইলের মোসাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়। তাই এই দলটির সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকবিলা করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের নেত্রী জাতিসংঘের কাছ থেকে এই পরিবেশ বিষয়ে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন; যার মাধ্যমে আমাদের উন্নয়নের স্বীকৃতি দেয়া হয়েছে। এর ফলে আমাদের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ যে আমাদের উপর আস্থা রেখেছে তার প্রতিদান দেয়ার জন্য আমাদের কাজ করতে হবে।

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব দেশ গঠনে বদ্ধপরিকর। এজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের করা হয় এবং ধরিত্রীতে প্রধানমন্ত্রীর অবদান নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code