ওসমানীনগর জাপার অর্ধশতাধিক নেতাকর্মীর পদত্যাগের সিদ্ধান্ত!

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ১২, ২০১৬

ওসমানীনগর জাপার অর্ধশতাধিক নেতাকর্মীর পদত্যাগের সিদ্ধান্ত!

Manual5 Ad Code

download (2)সুরমা মেইল নিউজ : সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল্লাহ সিদ্দীকির ডিগবাজিতে ফুসে উঠেছে ওসমানীনগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ। ক্ষোভে-অভিমানে দল ছাড়ার হুমকি দিয়েছে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। এ ঘটনায় ওসমানীনগর জাপায় আবারও বড় ধরনের ভাঙনের আশংকা লক্ষ করা যাচ্ছে।

দলীয় সুত্রে জানায়, মাত্র ২ মাসের ব্যবধানে ওসমানীনগরে জাপার দুটি কমিটি গঠণ করেন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল্লাহ সিদ্দীকি ও সদস্য সচিব উসমান আলী। তৃনমুল পর্যায়ে অনুষ্টিত কর্মী সভায় সিদ্ধান্ত অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয় চলতি বছরের ১০ মার্চ।

Manual3 Ad Code

অনুমোদনটি প্রদান করে সিলেট জেলা জাতীয় পার্টি। সেই কমিটিতে সৈয়দ এনামুল হক পীরকে সভাপতি শেখ আসাদুজ্জামান জুবায়েরকে সাধারণ সম্পাদক ও হাফিজ আতাউর রহমান লেবুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

Manual6 Ad Code

সাংগঠনিক গঠণতন্ত্র অনুযায়ী গঠিত কমিটির মেয়াদ ২ বছর পূর্ণ হওয়ার আগে কোন কমিটি বিলুপ্ত ঘোষণা করা নিয়ম বহির্ভূত হলেও একই উপজেলায় গত ৬ জুন  সুফি মাহমুদ কে সভাপতি ও মকবুল হোসেন কে সাধারণ সম্পাদক করে অপর একটি অবৈধ কমিটি ঘোষনা করে সিলেট জেলা জাতীয় পার্টির একই নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

রহস্যজনক সেই কমিটি ঘোষণার খবরটি ওসমানীনগর জাতীয় পার্টিতে ছড়িয়ে পড়লে হতবিহ্বল হয়ে পড়ে ১০ মার্চে গঠিত কমিটির নেতৃবৃন্দ। এমনকি এনাম ও জুবায়ের প্যানেলের লোকজনের নাম ও পদপদবী পরিবর্তন করে পরিকল্পিতভাবে সুফি ও মকবুল প্যানেলের কমিটিতে সংযুক্ত করা হয়েছে। যে বিষয়টি এনাম ও জুবায়ের প্যানেলের লোক  মোটেই জন জানেনা।

এ ঘটনায় এনাম ও জুবায়ের প্যানেলের লোকজন দিয়ে অবৈধভাবে নতুন কমিটি ঘোষনা করায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করে পতত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ওসমানীনগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

পদত্যাগকারী নেতৃবৃন্দের মধ্যে, সভাপতি সৈয়দ এনামুল হক পীর, সহ-সভাপতি আবুল কালাম, খলিলুর রহমান চৌধুরী, আফজল চৌধুরী বিল্লাহ, মো: মানিক মিয়া, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান জুবায়ের, যুগ্ন সাধারণ সম্পাদক কদরীস আলী, আপ্তাব আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজ আতাউর রহমান লেবু, শ্রী বাস দেব দাস, আনোয়ার মিয়া, মৌলবী আব্দুল হক, বাহরাম আলী, মুজিবুর রহমান মুজিব, জহিরুল ইসলাম হুসিয়ার, মো: আলী আহমদ,আব্দুল হান্নান সরকার, জাহাঙ্গীর হোসেন, শ্রী ইত রানী দাস, মো: দুদু মিয়া, ডা: মো: ফারুক মিয়া, জহির উদ্দিন পল্টু, আলহাজ্ব খালেক হোসেন গজনবী,মো: সমসির আলী,  মো: ইসহাক মিয়া, মো: সাইস্তা মিয়া, আবুল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code