গর্ভবতী হওয়ায় নতুন ছবিতে নেই অপু বিশ্বাস!

প্রকাশিত: ৫:৩২ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৬

গর্ভবতী হওয়ায় নতুন ছবিতে নেই অপু বিশ্বাস!

Manual6 Ad Code

bccnews24.com-images14-300x160বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আহসানুল হক মিনুর মাধ্যমে ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পদার্পণ করেন। তখন অপু বিশ্বাস নবম শ্রেণীর ছাত্রী। এরপর ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসাসফল হওয়ার পর অপু বিশ্বাস রাতারাতি তারকা বনে যান। শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায় দারুণভাবে।

অপু-শাকিব অভিনীত সুপারহিট ব্যবসাসফল ছবি রয়েছে প্রায় অগুনিত শাকিবের সঙ্গে জুটি হয়ে কাজ করে অপু চলচ্চিত্রে এরইমধ্যে ১২ বছর পার করছেন। কিন্তু ক্যারিয়ারের এ পর্যায়ে এসে হঠাৎই নিজেকে আড়াল করেছেন তিনি। গত দুমাসে কোনো ছবির কাজ করেননি অপু বিশ্বাস।

Manual5 Ad Code

এমনকি গত ১০-১৫ দিনে কোনো প্রযোজক বা পরিচালক তার সঙ্গে কোনো ছবি নিয়ে আলাপ করতে পারেননি। নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তার হঠাৎ এ পরিবর্তনের কারণ হিসেবে অনেকে মনে করছেন শাকিব খানকে। চলচ্চিত্র মহলের অনেকে বলছেন, শাকিবের সঙ্গে নতুন ছবি ‘বসগিরি’তে অভিনয় শুটিং করার কথা ছিল তার। সেভাবে নিজেকে ভিন্ন লুকে সাজাচ্ছিলেন তিনি। সকাল-বিকাল রুটিন করে জিম করছিলেন। কিন্তু শাকিব খান কলকাতা থেকে ‘শিকারি’ ছবির কাজ করে ফিরে আসার পর অপুর মতের পরিবর্তন পাওয়া যায়। এ প্রসঙ্গে ‘বসগিরি’ ছবির প্রযোজক টপি খান বলেন, সবকিছুই ঠিক ছিল। কিন্তু ছবির শুটিংয়ের আগে অপু বিশ্বাসের সঙ্গে আমার ছবির পরিচালক শামিম আহমেদ রনি যোগাযোগ করলে তিনি ‘না’ বলেছেন। কেন এ ‘না’ তা আমরা বুঝে ওঠতে পারছি না। তাই ছবির জন্য নতুন নায়িকা খোঁজা হচ্ছে।

Manual1 Ad Code

এদিকে, নতুন করে গুজব উঠেছে অপু বিশ্বাস নাকি গর্ভবতী হয়ে পড়েছেন। বিব্রতকর অবস্থা এড়াতে তিনি নিজেকে আড়াল করে রাখছেন। যদিও এ বিষয়ে কোন সত্যতা পাওয়া যায়নি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code