একেবারেই নিরিবিলিতে হানিমুনে যাচ্ছেন মাহি-অপু

প্রকাশিত: ৫:১৬ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৬

একেবারেই নিরিবিলিতে হানিমুনে যাচ্ছেন মাহি-অপু

Manual3 Ad Code
mahi-apuবিনোদন ডেস্ক : অবশেষে মাহি অপু’র হানিমুন যাবার গন্তব্যস্থানের খবর মিলেছে। আসছে ঈদের পর মাহি তার নতুন স্বামী অপু’কে নিয়ে আমেরিকা যাচ্ছেন হানিমুনে। তাও আবার দুই মাসের জন্য। একেবারেই নিরিবিলিতে হানিমুনে একান্ত সময় কাটানোর জন্য মাহি আর অপু উড়াল দিবেন আমেরিকায়।
সেখানকার নানান শহরে দুই মাস মনেরমতো ঘুরে বেড়াবেন দু’জন। এমন খবরই নিশ্চিত করেছেন মাহিয়া মাহি। মাহি বলেন- আমার স্বপ্নের দেশ আমেরিকা। অনেকেই ভেবেছিলেন যেহেতু আমি সিলেটের ছেলেকে বিয়ে করেছি তাই হয়তো হানিমুনটা লন্ডনেই হতে পারে। কিন্তু সেটা হচ্ছে না।
এদিকে গত ১ জুন থেকে নতুন একটি চলচ্চিত্রের শুটিং-এ অংশ নেবার কথা থাকলেও সেটা এখন পর্যন্ত অনিশ্চিতই রয়ে গেলো। সজলের সঙ্গে বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ চলচ্চিত্রের শুটিং-ও অনিশ্চিত হয়ে গেলো। হানিমুন থেকে না ফেরা পর্যন্ত এসব চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে কিছুই বলা যাচ্ছেনা।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code