এবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাকড

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬

এবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাকড

Manual4 Ad Code

03abb366f0d0ba6f1dcf4f8705b97d88-Ec-hackedসুরমা মেইল নিউজ : হ্যাকারদের কবলে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট। মঙ্গলবার (১৪ জুন) সকালে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। এর আগেও চলতি বছরে মে মাসে এবং ২০১৪ সালের জুন মাসে আরও দুই দফা হ্যাকারদের কবলে পড়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি।

Manual2 Ad Code

ইসির ওয়েবসাইটে (www.ecs.gov.bd) প্রবেশ করলে হোম পেজে কালো প্রচ্ছদ ভেসে উঠছে। সেখানে লেখা ‘hacked by nofawkX-al’। তা ছাড়া সেখানে একটি লোগোও দেখা যাচ্ছে, যা কসোভো লিবারেশন আর্মির। হ্যাকার গ্রুপটি নিজেদের এই নামে পরিচয় দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। হোম পেজে ইউটিউবের একটি লিংকও দেওয়া হয়েছে। সেখানে লিবারেশন আর্মির আদেম জাশারি সম্পর্কে তথ্য রয়েছে।

তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন, কেবল হোম পেজটি হ্যাক হয়েছে। ওয়েবসাইটটির অন্য পাতাগুলো আগের মতোই দেখা যাচ্ছে।

Manual8 Ad Code

কমিশনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার আবু নাসের মো. মানছুর হেলাল বলেন, সমস্যা সমাধানে কর্মকর্তারা কাজ করছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code