বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত হেলমট

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত হেলমট

Manual1 Ad Code

downloadস্পোর্টস ডেস্ক : সাইমন হেলমটের এটাই প্রথম বাংলাদেশে আগমন। তবে বাংলাদেশের ক্রিকেটের সাথে মোটেই অপরিচিত নন তিনি। সদ্য সমাপ্ত হওয়া আইপিএলের এবারের আসরে মুস্তাফিজুর রহমানের সাথে সানরাইজার্স হায়দ্রাবাদে কাজ করার অভিজ্ঞতা আছে তার। এর আগে বিগব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে সাকিব আল হাসানের সাথেও কাজ করেছিলেন হেলমট । এছাড়া বাংলাদেশের জাতীয় দলের কোচ চন্ডিকা হাতুরেসিংহের সাথেও অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে কাজ করেছিলেন তিনি।

Manual8 Ad Code

বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচের দায়িত্ব নিতে শনিবার বাংলাদেশে এসেছিলেন সায়মন হেলমট। কাগজ কলমের কাজ শেষে সোমবার দেশের উদ্দেশ্যে ফেরার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাথে কাজ করার উচ্ছ্বাস প্রকাশ করেন হেলমেট। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত মনে করছি। বড় বড় দলের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। তারপরেও এটা (বাংলাদেশের হয়ে কাজ করা) আমার কাছে অনেক স্পেশাল।

এছাড়াও তিনি বলেন- আমি বিসিবির সাথে আমার কাজ নিয়ে কথা বলেছি এছাড়া কোচ হাতুরেসিংহের সাথেও আমার কথা হয়েছে। আশা করছি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

Manual5 Ad Code

নিজের লক্ষ্যের কথাও বলেন হেলমেট। তিনি বলেন, পরবর্তী কিছু বছরে বাংলাদেশ অনেক বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, যেমন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি মনে করি, জাতীয় দলে যারা খেলছেন তারা অবশ্যই দেশের সেরা খেলোয়াড়। কিন্তু সময়ের সাথে আমাদের কিছু ভালো পরিবর্তনের প্রয়োজন হবে আর আমি তরুণদের সাথে কাজ করে তাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য প্রস্তুত করবো।

এর আগে রিচার্ড ম্যাকিন্সের তত্ত্বাবধানে ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম চলেছিল। সেখান থেকে উঠে এসেছিল সাকিব-মুশফিক-তামিমদের মতো বিশ্বমানের ক্রিকেটার। যারা এখন বাংলাদেশের ক্রিকেটের প্রাণ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code