সারা ‘গণগ্রেপ্তারের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শনিবার

প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৬

সারা ‘গণগ্রেপ্তারের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শনিবার

Manual7 Ad Code

images

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানের নামে গণ-গ্রেপ্তার করা হচ্ছে, এমন অভিযোগ এনে ‘গণগ্রেপ্তারের’ প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দলটি এই কর্মসূচি পালন করবে। একই সঙ্গে গণগ্রেপ্তার ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে উচ্চ আদালতকে স্বত:প্রণোদিত হয়ে রুল জারির আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করে ওই আহ্বান জানান।

Manual5 Ad Code

রিজভী বলেন- এখন যেভাবে ব্যাপক গণগ্রেপ্তার ও নির্বিচারে বিচারবহির্ভূত হত্যালীলা চলছে তাতে একাত্তরের ভয়াল ২৫ মার্চের রাত থেকে শুরু হওয়া অপারেশন সার্চ লাইটের কথাই মনে করিয়ে দেয়। এই পবিত্র রমজান মাসেও সরকার দয়া-মায়া, মানবতা, আইন-কানুন এবং সুপ্রিম কোর্টের নির্দেশনাসহ সবকিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্যই এই নির্বিচারে গণগ্রেপ্তারের নামে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

Manual3 Ad Code

কেন সরকার এই হিংসাশ্রয়ী গণগ্রেপ্তার ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করবে না এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে না, সে বিষয়ে সুয়োমোটো রুল জারি করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে মহামান্য উচ্চতর আদালতকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

Manual8 Ad Code

রিজভী জানান, গণগ্রেপ্তারের প্রতিবাদে শনিবার সকালে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। একই দিন সারা দেশে দলটি বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code