নগরীর বারুতখায় দুই ছিনতাইকারীকে গণধুলাই

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

নগরীর বারুতখায় দুই ছিনতাইকারীকে গণধুলাই

Manual8 Ad Code

file

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় আল-মারজান শপিং সেন্টারের সামনে থেকে ছিনতাই হওয়া ৩০ হাজার টাকাসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে নগরবাসী। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তোলে দেয়া হয়।

আটককৃতরা হচ্ছেন- ছিনতাইকারী শামীম আহমদ (২৮) ও সিএনজি অটোরিকসা চালক রুকু মিয়া (২৪)।

জানা যায়- সোমবার বেলা ২টার দিকে জিন্দাবাজার এলাকার আল-মারজান শপিং সেন্টারের সামনে বিষ্ণু শংকর শীল ও তার স্ত্রী এক সংস্থা থেকে ঋণের ৩০ হাজার টাকা তোলে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাদের ঝাপটে ধরে। এবং সাথে থাকা টাকার বেগটি ছিনিয়ে নিয়ে সিএনজিতে করে পালিয়ে যায় দুই ছিনতাইকারী।

Manual1 Ad Code

এ সময় বিষ্ণু ও তাঁর স্ত্রী পেছন থেকে চিৎকার করে তাদের ধাওয়া করেন। চিৎকার শুনে আশপাশের লোকজনও ছিনকারীদের ধাওয়া করে বারুতখানার উন্দাল রেস্টুরেন্টের সামনে আসার পর সিএনজি সহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে জনতা। এসময় ছিনতাইয়ের খবর পেয়ে বারুতখানা-হাওয়াপাড়ায় বিপুল সংখ্য উৎসুক মানুষ ভিড় করেন।

Manual7 Ad Code

কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বলেন, “দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে, তাদের থানায় নিয়ে আসা হচ্ছে”। তাৎক্ষনিকভাবে তিনি তাদের নাম জানাতে পারেননি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code