এক বছরে ৫ কোটি টাকা জরিমানা : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুন ২১, ২০১৬

এক বছরে ৫ কোটি  টাকা জরিমানা : স্বাস্থ্যমন্ত্রী

Manual1 Ad Code

download (1)

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : সড়ক দুর্ঘটনায় মুমূর্ষু রোগীদের জরুরি সেবা দিতে হাইওয়ে সংলগ্ন উপজেলা হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে ট্রমা ইউনিট স্থাপন করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার (২১ জুন) সংসদে জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ পরিকল্পনার কথা বলেন।

Manual2 Ad Code

সরকারি দলের সদস্য মো. হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে দেশে নকল ওষুধ উৎপাদন ও বিক্রয়কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এ ব্যবস্থা চলমান রয়েছে।

মন্ত্রী জানান, ২০১৫ সালে জানুয়ারি থেকে ২০১৬ সালের মে পর্যন্ত সারা দেশে ভেজাল ও নকল ওষুধ উৎপাদন ও বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ হাজার ৯৯৭টি মামলা দায়ের করে ৫ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

Manual1 Ad Code

৫৭ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ৬৮টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং আনুমানিক ২৭ কোটি টাকার ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়েছে।

Manual3 Ad Code

এ ছাড়া ওই ১৭ মাসে ভেজাল ও নকল ওষুধ উৎপাদন ও বিক্রি করার দায়ে ড্রাগ কোর্টে ৩৯টি এবং ম্যাজিস্ট্রেট কোর্টে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code