সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬
বিনোদন ডেস্ক : ক্রমাগত আবীরের (নিশো) ক্রেডিট কার্ড হ্যাক করে চলছে কে? তাকে খোঁজার জন্য একের পর এক কাণ্ড ঘটতে থাকেন তিনি। এদিকে তার বাবা-মা ঠিক করে রেখেছে তার বিয়ের পাত্রী। একদিকে ক্রেডিট কার্ডের অপরাধীকে খোঁজা, অন্যদিকে পাত্রী দেখতে যাওয়া। কিন্তু শেষে কী মিলবে?
এটা ঈদের বিশেষ নাটক ‘মরীচিকা’র গল্প। বাকি অংশ বললেন এর পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। ‘হ্যাঁ, নাটকে পাত্রী হিসেবে তাকে দেখা যাবে স্নেহাকে (তিশা)। কিন্তু আবীর একসময় হ্যাকার হিসেবেও আবিষ্কার করবেন তিশাকে!’
পান্থ শাহরিয়ারের রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় নাটকটি ঈদের ৭ম দিন এশিয়ান টিভিতে দেখা যাবে। সময়টা রাত ৯টা ৪০ মিনিট।
Design and developed by ওয়েব হোম বিডি