রিজার্ভ চুরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৬

রিজার্ভ চুরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

Manual8 Ad Code

images (2)সুরমা মেইল নিউজ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code

তিনি আরে বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করবে।

Manual5 Ad Code

বুধবার (২২ জুন) সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রিজার্ভ চুরির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিচ্ছে। ফলে প্রতিবেদন প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে ঈদের পর এটা প্রকাশ করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

অর্থমন্ত্রী আরো জানান- অভিযুক্ত কোনো কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ হয়ে থাকলে তা বাতিল করা হবে। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব স্টাফ হলে তাকে সাসপেন্ড করা হবে। বাংলাদেশ ব্যাংক পরিচালিত হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ২শ’ কর্মকর্তা দ্বারা। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এদের সবাইকে চলে যেতে হবে। কারও চুক্তির মেয়াদ নবায়ন করা হবে না। তারা সবাই বহিরাগত পরামর্শক। ‘বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের সংস্কার চলছে। বিশেষ করে নিজস্ব নিরাপত্তার বিষয়টির ওপর বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code