সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২টায় বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, মহানগর শাখার দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রণজিত সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরান, রুবি ফাতেমা ইসলাম ও শাহানারা বেগম প্রমুখ।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি