রণজিৎ বিশ্বাসের মৃত্যু রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ৫:২০ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৬

রণজিৎ বিশ্বাসের মৃত্যু রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

Manual3 Ad Code

download (2)

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ :  সাবেক সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, রণজিৎ বিশ্বাস শুধু একজন দক্ষ কর্মকর্তাই ছিলেন না, একজন লেখক হিসেবেও তিনি কৃতিত্ব রেখেছিলেন।

Manual8 Ad Code

রাষ্ট্রপতি রণজি বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বিবৃতিতে সাবেক সচিব রণজিৎ বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাবেক এই সচিব তার সুদীর্ঘ কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন। দেশের উন্নয়নে অবদান রেখেছেন।
প্রধানমন্ত্রী প্রয়াত রণজিৎ বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও কলামিস্ট, ক্রীড়া লেখক রণজিৎ বিশ্বাস  বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের সার্কিট হাউসে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে  তার বয়স হয়েছিল ৬০ বছর।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code