সুনামগঞ্জে খেলা দেখতে না পেরে পুলিশ-পাবলিকের সংঘর্ষ

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৬

সুনামগঞ্জে খেলা দেখতে না পেরে পুলিশ-পাবলিকের সংঘর্ষ

Manual7 Ad Code

20_4

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : দক্ষিণ সুনামগঞ্জে সোমবার সকালে পুলিশের সাথে বিক্ষোব্ধ যুবকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। লোডশেডিংয়ের কারণে আর্জেন্টিনার খেলা দেখতে না পারায় বিক্ষোব্ধ যুবকরা সড়ক অবরোধ ও মিছিল করলে উপজেলার নোয়াখালি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এতে ২ পুলিশসহ অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন ঘন লোড শেডিং আর লো ভল্টেজের জালায় অতিষ্ঠ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার তৎপার্শ্ববর্তী এলাকার বিদ্যুৎ গ্রাহকগন। সোমবার ভোর রাতে আর্জেন্টিনার খেলা দেখার জন্য এলাকার যুবকরা নোয়াখালী বাজারে জমায়েত হয়। কিন্তু রাত ১টার দিকে বিদ্যুৎ চলে যায়। সকাল পর্যন্ত আসেনি। ভোর রাতে আর্জেন্টিনার খেলা শুরু হলে বিদ্যুৎ না আসায় বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকার লোকজন।

Manual4 Ad Code

বিক্ষুব্ধ যুবকরা বিদ্যুতের দাবীতে দিরাই-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। তখন পুলিশ এসে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করে। বিদ্যুৎ না আসা পর্যন্ত অবরোধে না অনড় থাকার কথা বলে অবরোধকারীরা। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Manual5 Ad Code

বিক্ষোভকারীদের নিয়ন্ত্রন করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় ২ পুলিশ ও বেশ কিছু বিক্ষোভকারী আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চলছে পুলিশের তল্লাশী ও গনগ্রেফতার।

গ্রেফতারকৃত ২জন ব্যাবসায়ী ও তারা অবরোধে ছিল না বলে জানান স্বজনরা। এদিকে বিক্ষোভকারীদের ধরতে পুলিশ নোয়াখালী বাজার, জামলাবাদ, ইনামনগর তৎপার্শ্ববর্তী এলাকায় ব্যাপক তল্লাশী ও অভিযান চালিয়েছে। এই ঘটনায় আহত পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code