হাসিনাকে খালেদার ঈদ কার্ড

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৬

হাসিনাকে খালেদার ঈদ কার্ড

Manual3 Ad Code

download (2)সুরমা মেইল নিউজ : প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Manual8 Ad Code

সোমবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বেগম জিয়ার পক্ষে বিএনপির একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়।

Manual8 Ad Code

বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন, দলের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, আব্দুল আউয়াল খান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।

কুদ্দুসুর রহমান ও আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এ শুভেচ্ছা বার্তা ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছি।’

আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে দলটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন বলেও জানান তারা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code