সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রমজানের ২২তম দিন মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এদিকে, সোমবার লেডিস ক্লাবে অনুষ্ঠিত বিএনপিপন্থি কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খালেদা জিয়া।
Design and developed by ওয়েব হোম বিডি