আত্নরক্ষার কিছু উপায় জেনে রাখুন

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬

আত্নরক্ষার কিছু উপায় জেনে রাখুন

Manual3 Ad Code

neshtastniলাইফস্টাইল ডেস্ক : কোনদিক থেকে বিপদ আসবে সেটা কিন্তু কেউই জানেনা। তাই রাস্তায় একা চলাফেরা করার সময় সামান্যতম হলেও সতর্ক থাকা উচিত। রাস্তায় একা চলাফেরা করতে হলে অনেক সময় অনেক বিপদের সম্মুখিন হতে পারে। বিশেষভাবে নারীদের। আর তা যদি হয় রাতের সময়ে তবে তো কথাই নেই। কিছু কথা এবং উপায় জেনে রাখলে এই রকম অনাকাংঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

Manual3 Ad Code

১। রাতের বেলা কখনও মোবাইল ফোনের দিকে তাকিয়ে হাঁটবেন না। এমনকি দিনের বেলায় নির্জন জায়গায় মোবাইল ফোনের দিকে তাকিয়ে বা গান শুনতে শুনতে হাঁটবেন না। আপনার চারপাশের অবস্থার দিকে খেয়াল রাখুন এবং সতর্ক থাকুন।

২। আপনার যদি মনে হয় কেউ আপনাকে অনুসরণ করছে দ্রুত কোন পাবলিক প্লেসে চলে যান যেখানে মানুষজন বেশি আছে। তা হতে পারে কোন হোটেল, দোকান, মসজিদ বা কোন মার্কেট। তারপর সেখানকার ম্যানেজারকে জানান বিষয়টি দেখবেন তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে।

৩। সম্ভব হলে ব্যাগে পেপার স্প্রে রাখুন। কেউ আপনাকে খুব বেশি বিরক্ত এবং খারাপ কিছু করলে স্প্রে টি ব্যবহার করুন।

৪। রাস্তায় একা চলাফেরা করার সময় কখনো অপরিচিত কোন পার্টি বা অপরিচিত কারোর কাছ থেকে কোন খাবার বা পানীয় খাওয়ার আগে ভাল করে দেখে নিন পানিতে কিছু মেশানো আছে কিনা! বা সেই প্যাকেট অথবা বোতল পূর্বে খোলা আছে কিনা।

৫। লিফটে উঠার সময় আপনি যে ফ্লোরে যেতে চান সে ফ্লোরের বোতাম টিপুন। ভুলেও ইমারজেন্সি বোতাম টিপবেন না, এটি লিফটকে বন্ধ করে দিবে।

Manual4 Ad Code

৬। লিফটে যদি আপনার সাথে অপরিচিত কোন লোক থাকে। আর আপনাকে অনেক উঁচু কোন ফ্লোরে যেতে হয়, তখন প্রতিটি ফ্লোরের বোতাম চেপে রাখুন। এতে প্রতিটি ফ্লোরে লিফট ওপেন হবে। আর আপনার ক্ষতি করার সুযোগও লোকটি পাবে না।

৭। রাস্তায় একা চলাফেরা করার সময় আপনি যদি কারোর দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তবে নিজেকে রক্ষা করার জন্য কিছু কাজ করতে পারেন। আপনার দুটি আঙুল দিয়ে তার চোখের ভিতর ঢুকিয়ে দিতে পারেন। চোখ শরীরের সবচেয়ে নরম অঙ্গ। এখানে আঘাত করে খুব সহজে যে কাউকে ঘায়েল করা সম্ভব।

৮। চোখের মত আরেকটি নরম অঙ্গ হল কান। আপনাকে যে আক্রমণ করেছ তার কান দুটি খুব জোড়ে টান দিন। এটিকে ক্যারাটে জুভিয়াল কৌশল বলা হয়ে থাকে। কান খুব সংবেদনশীল একটি অঙ্গ এখানে আঘাত পেলে সারা শরীরের ওপর প্রভাব ফেলবে।

৯। আপনাকে আক্রমণ করলে তাকে নাক মুখ সহ আক্রমণ করুন। আপানর হাতের তালু দিয়ে তাকে নাক মুখ সহ আঘাত করুন। কানের চেয়ে এটি বেশি কার্যকরী।

এরপর ও আপনার কোথাও কেটে গেলে

প্রাথমিক চিকিৎসার জন্য এই লেখাটি দেখুন। কাটা বা ক্ষত স্থানের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জেনে নিন।

Manual6 Ad Code

রাস্তায় একা চলাফেরা অনেক সময় বেশ বিপদজনক হয়ে পরে। তাই সবসময় সতর্ক থাকা উচিত। এবং কাউকে বিরক্ত করার আগে অবশ্যই আমাদের ভাবা উচিত এবং মন মানসিকতা সুস্থ রাখা প্রয়োজন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code