ঈদ উৎসবে এবার বাড়িতেই করে ফেলুন হেয়ার স্পা

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

ঈদ উৎসবে এবার বাড়িতেই করে ফেলুন হেয়ার স্পা

Manual3 Ad Code

লাইফস্টাইল ডেস্ক:
দেখতে দেখতে মুসলিম উম্মাহর ঘরে ঘরে চলে এসেছে ঈদ উৎসবের আমেজ। আর তাই ঈদের আগে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার ইচ্ছা সবারই থাকে।

 

Manual3 Ad Code

কিন্তু অনেকেই ব্যস্ততার কারণে পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না, আবার কেউ লম্বা লাইনের ভিড় এড়িয়ে চলতে চান। তাই বলে কি চুলের যত্ন থেমে থাকবে?

 

না, একদমই না। খুব সহজ কিছু ধাপে ঘরেই করে নিতে পারেন হেয়ার স্পা – যা চুলকে করে তুলবে নরম, ঝলমলে ও প্রাণবন্ত।

 

তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে সম্ভব-

 

তেল দিয়ে ম্যাসাজ
হেয়ার স্পার প্রথম ধাপ হলো স্ক্যাল্প ম্যাসাজ। নারিকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড অয়েল হালকা গরম করে মাথার ত্বকে ১০–১৫ মিনিট ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া মজবুত হয়।

 

স্টিম বা গরম তোয়ালে
তেল দেওয়ার পর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিংড়ে মাথায় পেঁচিয়ে রাখুন ১০ মিনিট। এতে তেল ভালোভাবে স্ক্যাল্পে শোষিত হয় এবং চুল নরম হয়।

 

মাইল্ড শ্যাম্পু দিয়ে পরিষ্কার
এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতে অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার হয়ে যাবে, তবে চুল শুষ্ক হবে না।

 

হেয়ার মাস্ক ব্যবহার
চুলের ধরন অনুযায়ী হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। ঘরোয়া উপায়ে ডিম, দই ও মধু মিশিয়ে মাস্ক তৈরি করা যায়। এটি চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুল পুষ্টি পায় ও উজ্জ্বলতা বাড়ে।

 

কন্ডিশনার ব্যবহার
শেষ ধাপে কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুলকে মসৃণ করে এবং জট কমাতে সাহায্য করে।

 

এবার জেনে নিন, কেন হেয়ার স্পা করবেন?

 

Manual2 Ad Code

নিয়মিত হেয়ার স্পা চুলের শুষ্কতা কমায়, স্ক্যাল্প পরিষ্কার রাখে এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। বিশেষ করে আবহাওয়ার পরিবর্তন, ধুলাবালি বা স্টাইলিং প্রোডাক্ট ব্যবহারের কারণে চুল নিস্তেজ হয়ে গেলে হেয়ার স্পা বেশ উপকারী।

 

Manual2 Ad Code

প্রয়োজনীয় কিছু টিপস

সপ্তাহে ১ বার হেয়ার স্পা করলেই যথেষ্ট
খুব গরম পানি ব্যবহার করবেন না
চুল ভেজা অবস্থায় বেশি ঘষাঘষি করবেন না

 

ঈদের আগে চুলে একটু বাড়তি যত্ন নিতে চাইলে পার্লারের ওপর নির্ভর না করেও ঘরেই সহজভাবে হেয়ার স্পা করা সম্ভব। নিয়ম মেনে করলে খুব কম সময়েই পাবেন নরম, উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল চুল। সূত্র: আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি, হেলথলাইন, ওয়েবএমডি

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code