সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করুন : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করুন : প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

ফাইল ছবি

Manual4 Ad Code

জুলাই মাসে বাংলাদেশে দুটি বড় ধরনের জঙ্গি হামলার ঘটনার পর কীভাবে জঙ্গি দমন করা যায় সেটি এখন দেশের অন্যতম আলোচ্য বিষয়। বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করুন। চাকরির স্বার্থে চাকরি নয়, জনগণের জন্য কাজ করুন। আপনাদের ভাগ্য উন্নয়নে সরকার অনেক কাজ করেছে। এবার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন।

সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি দিয়েছি। ১২৩ শতাংশ বেতন বৃদ্ধি করেছি। আমরা যে বাজেট বা কর্মসূচি হাতে নেই, তা যেন দ্রুত বাস্তবায়ন হয়- এটিই চাই। এজন্য কর্মীদের আরো এগিয়ে যেতে হবে। শুধু চাকরির স্বার্থে চাকরি নয়, জনগণের জন্য কাজ করা পবিত্র দায়িত্ব, সে হিসেবে কর্মসম্পাদন করতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, আমাদের বিভিন্ন পদবি ছিল না; কর্মচারীদের পদবি পরিবর্তন করা হয়েছে। প্রত্যেকটি পদের নাম পরিবর্তন করে সম্মানজনক পদবি আমরা দিয়েছি। আমরা প্রায় সর্বক্ষেত্রে এটি করেছি; সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই।

সরকারি কর্মীদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা নানামাত্রিক প্রশিক্ষণে জোর দিয়েছি। বিশ্বপ্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আসছে এবং তার সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে। আজকের বিশ্ব প্রতিযোগিতামূলক। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে। আর এতে প্রশিক্ষণের ওপর আমাদের গুরুত্ব দিতে হবে।

Manual2 Ad Code

যুগে যুগে বাঙালিকে সবচেয়ে বেশি অবহেলা করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তি দিয়েছেন। তিনি আমাদের সংবিধান দিয়েছেন মাত্র নয় মাসের মধ্যে। সেই সংবিধানে আমাদের আর্থসামাজিক উন্নতি থেকে শুরু করে প্রশাসনিক সবকিছু উল্লেখ করা ছিল।

তিনি বলেন, যেখানেই আমরা কাজ করতে যাচ্ছি সেখানেই দেখছি জাতির পিতা ভিত্তি তুলে দিয়ে গেছেন। মাত্র সাড়ে তিন বছরের মধ্যে তিনি এতো কাজ করেছেন, যা বাঙালির বিশাল অর্জন। তৃণমূল পর্যায়ে তিনি জনসেবা করার পদক্ষেপ নিয়েছিলেন। তবে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি এবং অবৈধভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু হয়েছিল, যার ফলে হঠাৎ আমরা পিছিয়ে যেতে থাকি। ১৯৯৬ সালে যখন এসেছিলাম (আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায়) তখন কিছুই ছিল না। তার থেকে দেশকে এগিয়ে নিয়ে গেছি আমরা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code