মলদ্বার বাতাস দিয়ে শিশু সাগর হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দা

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

মলদ্বার বাতাস দিয়ে শিশু সাগর হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দা

Manual4 Ad Code

download (3)

সুরমা মেইল ডেস্ক : প্রেস রিলিজনারায়ণগঞ্জের রুপগঞ্জের একটি কারখানায় সাগর বর্মণ নামে ১০ বছরের এক শিশুকে পৈশাচিক উপায়ে হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

Manual7 Ad Code

মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে খুলনার শিশু রাকিবকে হত্যা করার এক বছর না পেরুতেই একই কায়দায় হত্যা করা হলো কারখানা শ্রমিক শিশু সাগর বর্মণকে। রবিবার ২৪ জুলাই দুপুরে রুপগঞ্জের জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং কারথানায় চরম নিষ্ঠুরতম এ ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

এ ঘটনার প্রেক্ষিতে সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট সিগমা হুদা বলেন, এরকম ন্যক্কারজনক ও অমানবিক ঘটনার পুনরাবৃত্তি জাতি কোনভাবেই আশা করেনি । শিশু হত্যার মতো জঘন্য অপরাধে মেতে উঠা জাতির ভবিষ্যৎ কখনো মঙ্গলময় হতে পারে না। এই ঘটনা আবারো মনে করিয়ে দিলো যে, আইনের প্রতি এখনো আমাদের শ্রদ্ধা ও ভয়ের ঘাটতি রয়েছে।

Manual1 Ad Code

সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল বলেন, অপরাধীদের কঠিন শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন সাগরের খুনীদের খুব দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে । সেই সঙ্গে মানুষের মানবিক ও নৈতিক মূল্যবোধ বিকাশে পারিবারিক ও সামাজিক ভাবেও অগ্রণী ভ’মিকা পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দেশে গত চার মাসে ৮৫ জন শিশু হত্যার শিকার হয়েছ্ েআর বিভিন্ন কারনে নির্যাতিত হয়েছে ১৩৯ জন। বর্তমান জুলাই মাসের এই ২৫ দিনে এ পর্যন্ত ১৪ জন শিশুকে হত্যা করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code