জঙ্গিদের বাড়ি ভাড়া দেয়ায় বিল্ডিংয়ের মালিকের স্ত্রী দুইদিনের রিমান্ডে

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬

জঙ্গিদের বাড়ি ভাড়া দেয়ায় বিল্ডিংয়ের মালিকের স্ত্রী দুইদিনের রিমান্ডে

Manual8 Ad Code

Building20160727164042

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জঙ্গিদের বাড়ি ভাড়া দেয়ার আগে নাম ঠিকানা যাচাই না করার অভিযোগে আটক কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের মালিকের স্ত্রী মমতাজ পারভীনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বজলার রহমান।

Manual3 Ad Code

শুনানি শেষ ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন দুই দিনের রিমান্ড প্রদান করেন।

Manual6 Ad Code

মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানার ৫৩/৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিংয়ের মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ।

Manual6 Ad Code

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে কল্যাণপুরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলিতে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code