চট্টগ্রাম ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৫জনকে চিঠি দিয়ে হত্যার হুমকি

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

চট্টগ্রাম ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৫জনকে চিঠি দিয়ে হত্যার হুমকি

Manual7 Ad Code

untitled-1_136532সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন সহ ৫ জনকে হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডাকযোগে চিঠিটি নগরীর প্রবর্তক মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মূল কার্যালয়ে এসে পৌঁছেছে।

Manual7 Ad Code

হত্যার হুমকি পাওয়া বাকি তিনজন হলেন, গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সদস্য সচিব ডা.চন্দন দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের সদস্য সচিব শওকত বাঙালি।

Manual1 Ad Code

এ বিষয়ে সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী শীর্ষ নিউজকে বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আমাদের কয়েকজনকে হত্যার হুমকি সম্বলিত একটি চিঠি এসেছে বলে শুনেছি। বিষয়টি আমরা প্রশাসনকে অবহিত করবো।

Manual6 Ad Code

এ বিষয়ে ড. অনুপম সেন বলেন, কে বা কারা একটি চিঠি পাঠিয়েছে। সেখানে আমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ পাঁচজনের কথা উল্লেখ আছে। আমি বিষয়টি প্রশাসনকে জানাব।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code