সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ১৫২ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ আটক করেছে বিজিবি। আটককৃত মদের মূল্য ২ লক্ষ ২৮ হাজার টাকা।
বিজিবি ও স্থানীয়রা জানায়, উপজেলার লাড়উগড় সীমান্তের ১২০৫ নং পিলার সংলগ্ন মুকশেদপুর এলাকা দিয়ে চোরাচালানীরা ভারত থেকে মদ পাচাঁর করার সময় বিজিবির সোর্স নুরু মিয়া, জজ মিয়া ও শহিদ মিয়ার সার্বিক সহযোগীতায় ১৫২ বোতল মদ আটক করতে সক্ষম হয় বিজিবি।
লাউড়গড় বিজিবি ক্যাম্প কমান্ডার আবুল কালাম মদ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।
Design and developed by ওয়েব হোম বিডি