সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬
সুরমা মেইল নিউজ : রবিবার বিকেল ৪ টায় সুনামগঞ্জে ’কেন্দ্রীয় শহীদ মিনার’ ও ’নান্দনিক মঞ্চে’র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন এবং জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
ভাষা শহীদদের স্মৃতির স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারটি, সুনামগঞ্জ পৌর এলাকার সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। আর ‘নান্দনিক মঞ্চ’টি নির্মিত হবে ‘সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর’ প্রাঙ্গণে। জেলার সাংস্কৃতিক কর্মীদের জন্য নির্মিতব্য এ মঞ্চের প্রাক্কলিত ব্যয় ২০ লাখ টাকা। এসময় জেলা আওয়ামীলীগ ও যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রকল্প দুটি বাস্তবায়নের সমস্ত অর্থ জেলা পরিষদ যোগান দেবে।
জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবীর ইমন বলেন, সুনামগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। কিন্ত এ জেলায় ভাষা শহীদদের স্মরণে আজ পর্যন্ত কোন নান্দনিক শহীদ মিনার স্থাপন করা যায়নি। এখন সে অভাব পূরণ হবে। এছাড়া ভাটি বাংলার রাজধানী নামে খ্যাত জনপদে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য একটি নান্দনিক মঞ্চ নির্মাণ করা হবে। এতে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন প্রাণ ফিরে আসবে।
Design and developed by ওয়েব হোম বিডি